Youtuber Roddur Roy Arrested: গ্রেফতার ইউটিউবার রোদ্দুর রায়
গ্রেপ্তার ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Roy)। মুখ্যমন্ত্রী ও অন্যান্য রাজনৈতিক নেতাদের নিয়ে অশালীন ও কুরুচিকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার করা হল ইউটিউবার রোদ্দুর রায়কে (Roddur Roy)।
জানা যাচ্ছে, একাধিক থানায় রোদ্দুর রায়ের (Roddur Roy) বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে হেয়ার স্ট্রিট থানা, চিৎপুর থানা, লালবাজারের সাইবার ক্রাইম থানা সহ কলকাতা পুলিশের একাধিক থানায় রোদ্দুর রায়ের (Roddur Roy) নামে সাম্প্রতিককালে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে।
ইউটিবার রোদ্দুর রায়ের (Roddur Roy) মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে গোয়া থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। কাল নিয়ে আসা হবে কলকাতা থেকে।
রোদ্দুর রায়কে (Roddur Roy) গ্রেফতার করল লালবাজারের সাইবার ক্রাইম, গুন্ডাদমন শাখা। হেয়ার স্ট্রিট (Hare Street) দায়ের হওয়া মামলার ভিত্তিতে রোদ্দুর রায় (Roddur Roy) গ্রেফতার (Arrested)।
এর আগেও একাধিকবার রোদ্দুর রায়ের (Roddur Roy) বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। সম্প্রতি শিল্পী রূপঙ্করের সম্পর্কে কথা বলার একটি ভিডিও ভাইরাল হয়েছিলো।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ