Latest News

6/recent/ticker-posts

Ad Code

West Bengal News Today : ক্ষুদ্র ঋণ বণ্টনে দেশে প্রথম পশ্চিমবঙ্গ, মাথাপিছু গড় ঋণ পৌঁছল ৫৩,৭০৮ টাকায়

পশ্চিমবঙ্গে মাথাপিছু গড় ঋণ পৌঁছল ৫৩,৭০৮ টাকায়

West Bengal News Today


বিশ্বজিৎ দাসঃ


দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে ক্ষুদ্র ঋণের পরিমাণ। এইসব ক্ষুদ্র ঋণের পরিমাণ সব থেকে বেশি পশ্চিমবঙ্গে। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, এখনও ব্যাঙ্কের পরিষেবা গাঁ-গঞ্জের বেশিরভাগ জায়গায় ঠিকমতো পাওয়া যায় না।




তবে কিছু কিছু জায়গায়, ব্যাংকে পরিষেবা থাকলেও সেখান থেকেও ধার চাইতে গেলে বেঁধে দেওয়া হচ্ছে হাজারটা শর্ত। তাই এত চাহিদা ক্ষুদ্র ঋণের। ক্ষুদ্র ঋণ সংস্থাগুলির সংগঠন মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন নেটওয়ার্কের (এমফিন) একটি তথ্য সম্প্রতি সামনে এসেছে।




সেখানে বলা বলছে, পশ্চিমবঙ্গে মাথাপিছু গড় ঋণ ইতিমধ্যেই পৌঁছেছে ৫৩,৭০৮ টাকায়। রাজ্যগুলির মধ্যে সর্বাধিক। মাথাপিছু ৪৬,০৭৪ টাকা নিয়ে দ্বিতীয় কেরল।




এমফিনের সিইও এবং ডিরেক্টর অলোক মিশ্র জানান, ক্ষুদ্র ঋণ বৃদ্ধির জমি গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকেই তৈরি হয়েছিল। চতুর্থ ত্রৈমাসিক থেকে তা দ্রুত বাড়তে শুরু করে। বাড়ছে বকেয়া ঋণ আদায়ও।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code