Madhyamik Exam 2022: ৬ নাম্বরের জন্য মাধ্যমিকে রাজ্য মেধা তালিকায় স্থান না পাওয়ায় আক্ষেপ ভেটাগুড়ির উদয়নের
ভেটাগুড়িঃ
পরিবারে আয় বলতে বাজারে থাকা ছোট একটি চায়ের দোকান। ওই দোকানের সামান্য আয় দিয়ে ছেলেমেয়ের পড়াশোনার পাশাপাশি কোনওরকমে দিন গুজরান হয় সংসারের চারজনের। এ বছরের মাধমিক পরীক্ষায় (Madhyamik Exam 2022) নজরকাড়া ফল করেছে চা বিক্রেতার ছেলে। শুধু তাই নয়, মাত্র ৬ নম্বরের জন্য অধরা থেকে গেল মেধা তালিকায় নাম তোলার স্বপ্ন।
তবে সন্তানের এমন সাফল্যে বাবা হিসেবে গর্বিত ও খুশি। যদিও ছেলের আগামীদিনে পড়াশোনার খরচের টাকা কীভাবে জোগাড় হবে তা নিয়ে চিন্তায় পড়েছেন ভেটাগুড়ি বাজারের চা বিক্রেতা বৃন্দাবন সরকার। কারণ তাঁর ছেলের ইচ্ছে ভবিষ্যতে রসায়ন নিয়ে গবেষণা করা। সরকারি বা বেসরকারি ভাবে কেউ তাঁর ছেলের পড়াশোনার জন্য পাশে এসে দাঁড়াক, চাইছেন চা বিক্রেতা বাবা।
ভেটাগুড়ি লালবাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠ থেকে এ বছর মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam 2022) বসেছিল খারিজা বালাডাঙা গ্রামের বাসিন্দা বৃন্দাবন সরকারের ছেলে উদয়ন সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৭৮। চারজন গৃহশিক্ষক ছিল তার। উদয়ন বাংলায় ৯৮, ইংরেজিতে ৯৪, অঙ্কে ৯৮, ভৌত বিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯২, ভূগোলে ১০০ নম্বর পেয়েছে।
উদয়ন বলে, মাত্র ৬ নম্বরের জন্য মেধা তালিকায় নাম তুলতে না পারার আক্ষেপ ভুলতে পারছি না। তবে উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় নাম তুলবই। পড়াশোনার জন্য কোনও বাঁধাধরা রুটিন ছিল না। যখন মন চাইত তখন পড়তাম।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ