Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেকে-র মৃত্যুতে বুকে বেদনা নিয়েই স্টেজ প্রোগ্রাম অনুপম রায়ের

কেকে-র মৃত্যুতে বুকে বেদনা নিয়েই স্টেজ প্রোগ্রাম অনুপম রায়ের




কেকে (KK)-র মৃত্যুতে বুকে বেদনা নিয়েই স্টেজ প্রোগ্রাম করতে হচ্ছে জলপাইগুড়িতে বললেন অনুপম রায় (Anupam Roy)। শনিবার রাতে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে স্টেজ প্রোগ্রামে অংশগ্রহণ করেন অনুপম রায় (Anupam Roy)। সেই প্রোগ্রামের পর জলপাইগুড়ি শহরের একটি হোটেলে ওঠেন।




অনুপম রায় (Anupam Roy) বলেন,'বাংলায় গান করতে এসে বাড়ি ফেরা হয়নি কেকে-র সেই যন্ত্রণা বুকে নিয়েই আমাদের স্টেজ প্রোগ্রাম করতে হচ্ছে।'

তিনি (Anupam Roy) আরও বলেন,'কেকে-র মৃত্যুতে প্রোগ্রাম কাটছাট হচ্ছে। আজকেই মন ভরে গান করতে পেলাম না। একটা আক্ষেপ থেকে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং কলেজের পরিবেশ খুব ভালো। আগেও এসেছি আবার আসবো। '

কেকে-র মৃত্যুতে স্টেজে কি বাড়তি নজর দিচ্ছেন অনুপম রায়কে প্রশ্ন করতেই তিনি (Anupam Roy) বলেন,'গান শুনিয়ে শ্রোতাদের মন জয় করতে চাই সেদিকে নজর দিচ্ছে। আমার ম্যানেজমেন্ট আছে তারা স্টেজ দেখে নিচ্ছে।'


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code