Latest News

6/recent/ticker-posts

Ad Code

Ration Scam: সরকারী রেশন কেনার অভিযোগে গ্রেফতার ১, উদ্ধার প্রচুর রেশন সামগ্রী

Ration Scam: সরকারী রেশন কেনার অভিযোগে গ্রেফতার ১, উদ্ধার প্রচুর রেশন সামগ্রী






সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর:-


ভাতারের কুবাজপুরে সরকারি রেশন কেনার অভিযোগে গ্রেফতার 1, আটক প্রচুর পরিমাণ রেশন সামগ্রী।




পূর্ব বর্ধমান জেলার ভাতার এর কুবাজপুর বাসষ্ট্যান্ড এলাকায় সরকারী রেশন কেনার অভিযোগে গ্রেপ্তার করা হলো ১ ব্যক্তিকে।ধৃত ব্যাক্তির নাম সালাম সেখ, বাড়ি ভাতারের কুবাজপুর গ্রামে।




স্থানীয় সূত্রে জানা গেছে, ভাতারের কুবাজপুর গ্রামের বাসিন্দা সালাম সেখ রেশন ডিলারের কাছ থেকে চাল গম আটা কিনে অন্যত্র বিক্রি করত।গোপন সুত্রে খবর পেয়ে আজ হাতে নাতে ধরে পুলিশ।




তার কাছ থেকে উদ্ধার হয়েছে চাল 86 বস্তা, গম 56 বস্তা, আটা 115 বস্তা, ও 1 কেজি আটার প্যাকেট উদ্ধার হয়েছে 1519 টি,এবং খালি আটার প্যাকেট উদ্ধার হয়েছে 3425 টি।




পুলিশ তার গোডাউন সিল করে দিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code