Job Update: একাধিক শুন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ SBI- র
641 টি শুন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যে 641 টি শূন্যপদ পূরনের বিজ্ঞপ্তি বেড়িয়েছে তা পুরোপুরি চুক্তিভিত্তিক। চাকরিপ্রার্থীরা SBI-এর ওয়েবসাইট sbi.co.in-এর মাধ্যমেই ৭ই জুনের মধ্যে আবেদন করতে পারবেন।
চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর-এনিটাইম চ্যানেল (Channel Manager Facilitator-Anytime Channels) পদে পাঁচশো জনেরও বেশি লোক নেওয়া হবে। চ্যানেল ম্যানেজার সুপারভাইজার-এনিটাইম চ্যানেল ( Channel Manager Supervisor Anytime Channels) পদে নেওয়া হবে একশো জনের মতো। এছাড়া সাপোর্ট অফিসার-এনিটাইম চ্যানেল (Support Officer- Anytime Channels)।
বয়সসীমা: অবসরপ্রাপ্ত ব্যক্তিরা যাদের বয়স ৬০-৬৩ বছর একমাত্র তারাই আবেদন করতে পারবেন।
বেতন:
চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর-এনিটাইম চ্যানেল --মাসে ৩৬০০০ টাকা।
চ্যানেল ম্যানেজার সুপারভাইজার-এনিটাইম চ্যানেল --মাসে ৪১০০০ টাকা।
সাপোর্ট অফিসার-এনিটাইম চ্যানেল--মাসে ৪১০০০ টাকা।
আবেদন প্রক্রিয়া:
এসবিআই-এর ওয়েবসাইট sbi.co.in -এ যান।
ওই ওয়েবসাইটে কেরিয়ার অপশন সিলেক্ট করুন।
সেখানে নোটিফিকেশন (notification) ট্যাব থাকবে, সেখানে অ্যাপ্লাই (Apply) বাটন ক্লিক করুন।
এবার ডকুমেন্ট (Document) বা নথি আপলোড (Upload) করে সাবমিট অপশন (Option) ক্লিক করুন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ