আবহাওয়ার খবরঃ আবার অশনি সংকেত ! দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত
দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। ( Cyclone alert)
আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ( Cyclone alert) এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে- ঘূর্নাবর্ত টি ক্রমশঃ আরও ঘনীভূত হয়ে আগামী ৭২ ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী পর্যায়ে তা আরও শক্তিশালী হয়ে অতিগভীর নিম্নচাপ রূপে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জকে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।( Cyclone alert)
নয়াদিল্লিতে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) 6 মে, 2022 সালের দিকে দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল গঠনের পূর্বাভাস দিয়েছে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিস্টেমটি আরও চিহ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।( Cyclone alert)
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in





0 মন্তব্যসমূহ