Latest News

6/recent/ticker-posts

Ad Code

লরির সঙ্গে বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই গাড়ির চালক

লরির সঙ্গে বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই গাড়ির চালক

road accident



পূর্ব বর্ধমান জেলার ভাতার এর বামশোড় গ্রামের বাদশাহী সড়কের উপর একটি তেল ট্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বোলেরো গাড়ির। সংঘর্ষে নিয়ন্ত্রন হারিয়ে চারচাকা বোলেরো গাড়িটি উল্টে যায় নয়ানজুলিতে।



অল্পের জন্য প্রাণে বাঁচলেন বোলেরো গাড়ির চালক ও তেলের ট্যাঙ্কারে চালক।


ভাতারের বামশোর গ্রামে লরির সঙ্গে বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই গাড়ির চালক। 


স্থানীয় সূত্রে জানা যায়, তেলের ট্যাংকার নতুন হাট থেকে বর্ধমান অভিমুখে যাচ্ছিলো। ঠিক তার উল্টো দিকে অর্থাৎ বর্ধমান থেকে নতুনহাট অভিমুখে আসছিলো বোলেরো গাড়িটি।


সেই সময় মুখোমুখি সংঘর্ষ ঘটলে নিয়ন্ত্রন হারিয়ে নয়ানজুলিতে নেমে যায় বোলেরো গাড়িটি।



খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ দুটি গাড়িই আটক করে আনা হয় থানায়। তবে এই ঘটনায় অল্প আহত হন বোলেরো গাড়ির চালক । প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।পুলিশের তৎপরতায় বাদশাহী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code