Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবারও বড় সাফল্য সাহেবগঞ্জ থানার,৪টি চুরি যাওয়া মোটরবাইক সহ গ্রেফতার ১ ব্যাক্তি

আবারও বড় সাফল্য সাহেবগঞ্জ থানার,৪টি চুরি যাওয়া মোটরবাইক সহ গ্রেফতার ১ ব্যাক্তি

Sahebganj Police


বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা ২ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের তুতিয়ার কুঠি এলাকা থেকে একটি চুরি যাওয়া মোটরবাইক সহ রাজু হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ। 



এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে আরো তিনটি চুরি যাওয়া মোটরবাইকের সন্ধান পায় পুলিশ এবং আরো তিনটি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করতে সক্ষম হয়। অর্থাৎ গতকাল রাতে মোট চারটি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। 



বৃহস্পতিবার দুপুরে পুলিশের হাতে গ্রেফতার রাজু হক নামের ওই ব্যাক্তিকে দিনহাটা আদালতে তোলা হলে আদালতের তরফে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 



উল্লেখ্য গত মঙ্গলবার গভীর রাতেও ৮ টি চুরি যাওয়া মোটরবাইক সহ তুতিয়ারকুঠি এলাকার এক ব্যাক্তিকে গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। ফের গতকাল সাহেবগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে আবারও চারটি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার ও এক ব্যাক্তিকে গ্রেফতারের ফলে বড় সাফল্য পেল কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার পুলিশ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code