জলপাইগুড়িতে হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো নির্মানস্থল পরিদর্শন করলেন প্রধান বিচারপতি
রোববার বিকেলে জলপাইগুড়িতে আসেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি (The Chief Justice) প্রকাশ শ্রীবাস্তব, এদিন তিনি পাহাড় পুর এলাকায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো নির্মাণের জন্য যে নির্দিষ্ট জমি চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে সেই স্থানে জেলার উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতে পরিদর্শন করেন।
এর পর প্রধান বিচারপতি (The Chief Justice) জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনে আসেন।
যদিও আজকের এই পরিদর্শন প্রসঙ্গে প্রধান বিচারপতি (The Chief Justice) উপস্থিত সংবাদ মাধমের প্রতিনিধিদের শুধু মাত্র নব বর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই পরিদর্শন বিষয়ে জেলা শাসক আপনাদের বিস্তারিত জানিয়ে দেবেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ