Latest News

6/recent/ticker-posts

Ad Code

School : সাংসদদের সুপারিশে আর ভর্তি করা যাবে না স্কুলে, নয়া নির্দেশিকা জারি

SCHOOL-এ আর আগের মতো ভর্তি হওয়া যাবে না, নিয়ম পাল্টে দিল সরকার


student



বিশ্বজিৎ দাসঃ  সাংসদদের সুপারিশে আর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ভর্তি করা যাবে না। এদিন কেন্দ্রীয় সরকারের নির্দেশে এমন একটি নোটিশ জারি করল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গুলি।




তাতে জানানো হয়েছে যে, এবার থেকে কোনো সুপারিশ ছাড়াই মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি হতে হবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গুলিতে। এতদিন পর্যন্ত দেশে সাংসদ কোটায় প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত 10 জন পড়ুয়াকে ভর্তি করানো যেত।



প্রসঙ্গত, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির অধীনস্ত কলেজগুলিতে ভর্তির বিষয়ে বড়োসড়ো সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এবার থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ড পরীক্ষার রেজাল্টের আর কোনও গুরুত্ব থাকছে না কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতর অধীনে কলেজগুলিতে ভর্তির জন্য। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে ভর্তির জন্য এবার থেকে আবশ্যিক করে দেওয়া হল কমন টেস্ট।



একটাই পরীক্ষার মাধ্যমে হবে ভর্তি নেওয়া হবে। পৃথক ভাবে আর নিজস্ব কোনও প্রবেশিকা পরীক্ষা নিতে পারবে না কোনও বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code