পাকিস্তানের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার (Hina Rabbani Khar)
পাকিস্তানের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার (Hina Rabbani Khar)। এবার তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদে যোগদিয়েছেন। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিনা রব্বানি খার।
ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে বারবার গুরুত্ব দিয়ে আসছেন হিনা রব্বানি (Hina Rabbani Khar)। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন শেষে পাকিস্তানের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে গিয়ে এই মনোভাবের প্রকাশ ঘটিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর পড়াশোনা করে আসা হিনা রব্বানি খার পাকিস্তানের রাজনীতিতে আসেন পাকিস্তান মুসলিম লিগের (কায়েদে আজম) মাধ্যমে। তবে কয়েক বছরের মধ্যেই দল পাল্টে তিনি পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি) চলে আসেন। পিপিপি সরকারের আমলেই পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তিনি (Hina Rabbani Khar)।
প্রসঙ্গত পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খানকে হারিয়ে পাকিস্তানের ক্ষমতায় এসেছেন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) নেতা শাহবাজ শরিফ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ সপ্তাহখানেক আগে দেশের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আজ মঙ্গলবার তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। ৩১ জন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ৩ জন শপথ নিয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ