Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলির সরকারী সাহায্য নিশ্চিত করতে জেলাশাসকের সঙ্গে বৈঠক বিজেপি বিধায়কদের

ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলির সরকারী সাহায্য নিশ্চিত করতে জেলাশাসকের সঙ্গে বৈঠক বিজেপি বিধায়কদের

কোচবিহার



কোচবিহারঃ

ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করার পর সাধারণ মানুষের অভাব অভিযোগ নিয়ে জেলাশাসকের কাছে হাজির হল বিজেপির বিধায়ক সহ জেলা সভাপতি সুকুমার রায়।

মঙ্গলবার দুপুরে জেলাশাসক পবন কাদিয়ানের সঙ্গে দেখা করবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক তথা জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন গত রবিবারের কালবৈশাখী ঝড়ে কোচবিহারের বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সর্বাধিক বেশি ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ বিধানসভা শুটকাবাড়ি,ঘুঘুমারি সহ বিস্তীর্ণ এলাকা। সেইসব এলাকা পরিদর্শনের পর সাধারণ মানুষের অভিযোগ এখনো পর্যন্ত সরকারিভাবে সেভাবে কোন সাহায্য পায়নি পরিবারগুলো। তাই জেলাশাসকের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে সরকারী সাহায্য পায় তা নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জেলাশাসক তিনিও আশ্বস্ত করেন এবং বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন এমনটাই জানালেন জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code