Latest News

6/recent/ticker-posts

Ad Code

CPIM পলিটব্যুরোর সদস্যপদ থেকে বিদায় নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

CPIM পলিটব্যুরোর সদস্যপদ থেকে বিদায় নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু





রাজ‍্য কমিটি থেকে আগেই বিদায় নিয়েছেন এবার সিপিআইএমের পলিটব্যুরোর সদস্যপদ থেকে বিদায় নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমান বসু এখন আমন্ত্রিত সদস্য হিসাবে থাকবেন।



পলিটব‍্যুরোয় জায়গা পেলেন রামচন্দ্র ডোম। এই বীরভূমের নেতা দীর্ঘদিন সাংসদ ছিলেন। পরে তাঁকে রাজ্য সম্পাদকমণ্ডলী এবং কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া হয়েছিল। এবার তাঁকে নেওয়া হল পলিটব্যুরোতে।  



অন্যদিকে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন বাংলার তিন নতুন মুখ। নতুন সদস্যরা হলেন দেবলীনা হেমব্রম, শমীক লাহিড়ী এবং সুমিত দে। এদিকে সম্পাদক হিসেবে নিজের তৃতীয় ইনিংস শুরু করলেন সীতারাম ইয়েচুরি। আরও পড়ুনঃ পুনরায় দায়িত্বে সীতারাম ইয়েচুরি, আর কে কে জায়গা পেলেন পলিটব‍্যুরোতে




শমীক লাহিড়ী ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ তথা দক্ষিণ ২৪ পরগনার সিপিআইএমের জেলা সম্পাদক। সুমিত দে দু’‌বারের নদিয়া জেলার সম্পাদক। দেবলীনা হেমব্রম ‘লড়াকু নেত্রী’ হিসাবে পরিচিত। বাম জমানায় তিনি মন্ত্রী ছিলেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code