আবহাওয়ার খবরঃ আগামী ২৪ ঘণ্টায় প্রবল ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে
এবার বাংলার মানুষ হাঁসফাঁস গরম থেকে খানিক নিস্তার পেতে চলেছে। শুক্রবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। মাঝে মাঝে উঁকি দিচ্ছে হালকা রোদ। চৈত্রের শুরুতেই গরমেই নাজেহাল রাজ্যবাসী। তবে কিছু জেলার জন্য খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে একটি ওয়েদার সিস্টেম রয়েছে সিকিম থেকে নীচে ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা আছে। ঝেঁপে নামবে বৃষ্টি।
গত কয়েক দিনে দুপুরে তীব্র গরমের পর স্বস্তির খবর জানানো আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘণ্টায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় নামবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সঙ্গে থাকবে দমকা হাওয়া ও ঝড়ের প্রভাব। দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, নদিয়া মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। পাশাপাশি আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলোতে বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
এমনকি বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, রায়ালসীমা, উপকূল অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকে। আগামী কয়েকটা দিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ ও ২৫ মার্চ অরুণাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ