Latest News

6/recent/ticker-posts

Ad Code

JEE-Main Exam 2022: ঘোষণা হয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স মেইন-এর পরীক্ষার সূচি

JEE-Main Exam 2022: ঘোষণা হয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স মেইন-এর পরীক্ষার সূচি


JEE-Main Exam 2022



ঘোষণা হয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স মেইন-এর পরীক্ষার সূচি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)র ঘোষণা অনুযায়ী, এবার দুই পর্বে হবে পরীক্ষা। প্রথম পর্ব ১৬-১৭ এপ্রিল ও দ্বিতীয় পর্ব ২৪ -২৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।



.প্রথম সেশনের জন্য JEE Mains 2022 আবেদনপত্র পূরণের শেষ তারিখ ৩১ মার্চ, ২০২২৷JEE Mains 2022-এর বিস্তারিত জানার জন্য এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in - এও দেখতে পারেন।



জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন-মেইনে থাকবে দুটি পেপার।যার মধ্যে প্রথম পত্রের পরীক্ষা আন্ডার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম (BE , B.Tech)-এ ভর্তির জন্য হয়ে থাকে। NITs, IIITs ও অন্যান্য কেন্দ্রীয় কারিগরি প্রতিষ্ঠান ছাড়াও রাজ্য সরকার স্বীকৃত বা পরিচালিত হয় প্রতিষ্ঠানে এই পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়। এটি JEE (অ্যাডভান্সড) এর জন্য একটি যোগ্যতা পরীক্ষা, যা IIT-তে ভর্তির জন্য পরিচালিত হয়।



JEE Mains 2022 হিন্দি, ইংরেজি, গুজরাতি ছাড়াও অসমিয়া, বাংলা, কন্নড়, মালায়লাম, মরাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দুতে অনুষ্ঠিত হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code