Latest News

6/recent/ticker-posts

Ad Code

ICC WOMEN'S WORLD CUP: স্বপ্নভঙ্গ! বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

ICC WOMEN'S WORLD CUP: স্বপ্নভঙ্গ! বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

Indian Team





স্বপ্নভঙ্গ। জয়ের হাতছানি যেন ছুয়ে গেলেও অধরাই থাকলো এবারের বিশ্বকাপ। সাথে সাথে বিশ্ব জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল দলের দুই সিনিয়র লিডার মিতালি রাজ, ঝুলন গোস্বামীর। শেষ ওভারে দিপ্তী শর্মার একটা নো বল পুরো ম‍্যাচের রঙটাই পাল্টে দিল। একদিকে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত অন‍্যদিকে শেষ চারে চলে গেল ওয়েস্ট ইন্ডিজ।




এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটা ভালোই করেছিল ভারত। স্মৃতি মান্ধানা (৭১), শেফালি ভার্মা (৫৩), মিতালি রাজ (৬৮) ও হরমনপ্রীত (৪৮)-দের দুর্দান্ত ব‍্যাটিংয়ে ২৭৪ রানের স্কোর খাড়া ক‍রে ভারত। লিজলি লি মাত্র ৬ রানে রান আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেটের জুটিতে লরা উলভার্ট এবং লারা গুডাল তোলেন ১২৫ রান। এরপর টিম ইন্ডিয়া কিছুটা কামব্যাক করার চেষ্টা করে।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে দক্ষিন আফ্রিকার শেষ ২ বলে দরকার ৩।সেই সময় দীপ্তি শর্মার বলে ডুপ্রিজের শট লং অনে জমা পড়ে হরমনের হাতে। কিন্তু আম্পায়ার নো বল ডাকেন। শেষ বলে ১ রান দরকার ছিল। ডুপ্রিজ মিড উইকেটের দিকে মেরে দলকে জিতিয়ে দেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code