West Bengal HS Routine 2022 : উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিজের স্কুলেই এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা হলেও পরীক্ষা সূচী নিয়ে সমস্যা তৈরি হয়েছে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা সূচী ঘোষণার পর থেকেই। জয়েন্টের পরীক্ষা সূচী ঘোষণা হতেই তড়িঘড়ি সংসদ উচ্চমাধ্যমিকের কয়েকটি পরীক্ষার তারিখে রদবদল করে। কিন্তু এতেও স্বস্তি নেই। (WB Higher Secondary 2022)
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন । যার ফলে ১১ এবং ১৩ এপ্রিলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। উপনির্বাচনের জন্য ফের একবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনে রদ-বদল হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
আজ সেই সম্ভাবনাই সত্য হলো, এই নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান-
২ রা এপ্রিল শনিবার যে পরীক্ষা হওয়ার কথা ছিলো তা হবেই, ৪ তারিখ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ৫ তারিখ মঙ্গলবার ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা হবে।
৫ তারিখের পর ১৫ তারিখ পর্যন্ত আর কোন পরীক্ষা থাকবে না।
১৬ এপ্রিল তারিখ শনিবার ম্যাথামেটিক্স গ্রুপ হবে, ১৮ এপ্রিল তারিখ সোমবার ইকনমিক্স গ্রুপ হবে, ১৯ তারিখ মঙ্গলবার কম্পিউটার সায়েন্স গ্রুপ, ২০ বুধবার এপ্রিল কমার্শিয়াল ল গ্রুপ।
২১ এপ্রিল পরীক্ষা থাকবে না। এই দিন জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা আছে।
২২ এপ্রিল শুক্রবার ফিজিক্স গ্রুপ, ২৩ এপ্রিল শনিবার স্ট্যাটিক্টিক্স
গ্রুপ।
২৪, ২৫ এপ্রিল উচ্চমাধ্যমিকের পরীক্ষা থাকবে না। এই দিন জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা আছে।
২৬ এপ্রিল কেমেস্ট্রি গ্রুপ, ২৭ তারিখ বায়োলজিক্যাল সায়েন্স গ্রুপ এর পরীক্ষা । আরও পড়ুনঃ HS 2022 BENGALI : উচ্চমাধ্যমিক বাংলা - ভাষা বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ