Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যের স্কুলগুলিতে এবার হচ্ছে পোশাকের পরিবর্তন! জেনেনিন কি কি দেবে সরকার

রাজ্যের স্কুলগুলিতে এবার হচ্ছে পোশাকের পরিবর্তন! জেনেনিন কি কি দেবে সরকার 

school



রাজ্যের স্কুলগুলিতে পোশাক পরিবর্তন নিয়ে নির্দেশিকা জারি করল সর্বশিক্ষা মিশন। স্কুলগুলিতে এবার হচ্ছে পোশাকের পরিবর্তন। নীল সাদা রংই হবে স্কুলের ড্রেসের। Pre-primary থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্য সরকার সমস্ত পড়ুয়াদের স্কুল ড্রেস দেবে। জামা হবে সাদা রং, প্যান্ট হবে নীল রঙের। মেয়েদের ক্ষেত্রে শার্ট হবে সাদা রঙের, স্কার্ট বা প্যান্ট হবে নীল রঙের। 


শর্ট বা স্কার্টের ক্ষেত্রে ব্যবহার করা হবে বিশ্ব বাংলা লোগো। সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা সরকার পোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য হতে চলেছে একই রঙের পোশাক। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সেই সব পোশাক স্কুলে পৌঁছে দেবে রাজ্য সরকার।


সরকারের তরফে জানানো হয়েছে, পঞ্চম শ্রেণি পর্যন্ত ছেলেরা একটি হাফ ও ফুলশার্ট এবং একটি হাফ ও ফুলপ্যান্ট পাবে। প্রয়োজনে টাইও দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা একটি হাফ এবং একটি ফুলশার্টের পাশাপাশি দু’টি করে ফুলপ্যান্ট পাবে।


পঞ্চম শ্রেণি পর্যন্ত মেয়েরা দু’টি শার্ট এবং একটি স্কার্ট ও একটি টিউনিক পাবে। স্কুল চাইলে টাইও দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টমের ছাত্রীরা পাবে দু’জোড়া সালোয়ার কামিজ এবং ওড়না। ছেলেদের প্যান্টের পকেটের জন্য হালকা কাপড়ের হিসেব আলাদা করে দিতে হবে প্রস্তুতকারকদের। লোগো-সহ ব্যাজ আসবে দফতর থেকেই।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code