Latest News

6/recent/ticker-posts

Ad Code

M.P. 2022: পরীক্ষা দিয়ে ফেরার পথে মাধ্যমিক ছাত্র ছাত্রীদের অভব্য আচরণ - বিক্ষোভ অভিভাবকদের

পরীক্ষা দিয়ে ফেরার পথে মাধ্যমিক ছাত্র ছাত্রীদের অভব্য আচরণ - বিক্ষোভ অভিভাবকদের 

বিক্ষোভ অভিভাবকদের



পরীক্ষা শেষে এক স্কুলের ছাত্র বিপরীত দিক আসা অন্য স্কুলের ছাত্র ছাত্রীদের ছুড়ছে টুকলি, জল, পাথর- এমনই অভিযোগ তুলে  ক্ষোভে ফেটে পড়লেন  অভিভাবক থেকে সাধারণ পথচারী। আজ গণিত পরীক্ষা শেষে টোটো আটকে উত্তেজনা সাহেব গঞ্জ থানার খারুভাঁজ সংলগ্ন বটতলায়।

ঘটনায় জানাযায় সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পরীক্ষা সেন্টার পড়েছে সবুজ পল্লী উচ্চ বিদ্যালয় এবং সবুজ পল্লী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরীক্ষা সেন্টার পড়েছে সাহেব গঞ্জ উচ্চ বিদ্যালয়ে। উভয় বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র ছাত্রীদের আচরণ এতটাই মাত্রা ছাড়া ছিল যে  পরীক্ষা শেষে ফেরার পথে একে অপরকে  ছুড়ে মারছে টুকলি, জল এমনকি পাথরও, এমনই অভিযোগ তোলেন অভিভাবক থেকে পথচারী। ছাত্র ছাত্রীদের এমন অভব্য আচরণ বাঞ্ছনীয় নয় বলে দাবি বিশিষ্ট মহলের।

আরও পড়ুনঃ মাধ্যমিক গণিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর দেখে নিন 


বিস্তারিত ভিডিওতে-


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code