শীঘ্রই বাড়তে চলেছে অপরিশোধিত তেলের দাম!
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে সম্প্রতি। এই সঙ্কটে মানুষের মনে প্রশ্ন, অপরিশোধিত তেলের দাম, ভারতে পেট্রল, ডিজেলের কী হবে?। আন্তর্জাতিক বাজারে গত ৮ বছরে সর্বোচ্চ স্তরে পৌঁছল দর।
গত বৃহস্পতিবারের ট্রেডিং সেশনে ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম ছিল ১০৫.৩৩ ডলার। এক ধাক্কায় ৮.৮% বেড়েছে দাম। এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার।
এমনকি এ বিষয়ে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপের খবর মিলেছে। এক্সাইজ ডিউটি কমানোর বিষয়ে ভাবছে কেন্দ্রের বিশেষজ্ঞরা। এমনটা করা হলে স্থানীয় বণ্টনকারী সংস্থার উপর চাপ কম পড়বে।
বাজারে পেট্রল-ডিজেলের দামও কিছুটা নিয়ন্ত্রণে রাখা যাবে। শীঘ্রই আরও বেড়ে যাবে অপরিশোধিত তেলের দাম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ