Breaking: দিনহাটার গুলি কান্ডে নয়া মোড়, সামনে এলো CCTV ফুটেজ
আজ সকাল ১১ টা নাগাদ দিনহাটার তৃণমূল কংগ্রেস কর্মীরা উদয়ন গুহ হামলার মূল অভিযুক্ত অজয় রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে যান ঠিক সেই সময় BJP নেতা অজয় রায়ের বাড়ির ভেতর থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ। বিধায়ক উদয়ন গুহ বলেন- "চাকরীর নাম করে যাদের কাছ থেকে অজয় রায় টাকা নিয়েছে আজ তার বাড়ি আসবার খবর শুনে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। সে সময় অজয় রায়ের বাড়ির লোকজন বোমা ছুড়ে মারে, এবং বিজু দাসকে লক্ষ্য করে গুলি করা হয়।"
অপরদিকে বিজেপি নেতা অজয় রায়ের স্ত্রী বীথিকা রায় জানান- স্বামী অজয় রায় কেন্দ্রীয় বাহিনীর জন্য আবেদন করেছিলেন, আজ সেই কেন্দ্রীয় বাহিনীর অফিসাররা বাড়ি পরিদর্শনে আসেন। বাড়ি পরিদর্শনের পর তারা থানায় ইনফর্ম করতে যায়। এই সময় সাব্বির সাহা চৌধুরির দলের লোকজন, বন্দুক হাতে বাড়িতে আক্রমণ করে, বোম ছুড়ে মারে।"
বীথিকা রায় সরকার সাংবাদিকদের এদিন বেশ কিছু সিসিটিভি ফুটেজ দেখান, যেখানে দেখা যায় প্রায় ২৫-৩০ জনের একটা দল অজয় রায়ের বাড়ির সিসিটিভি গুলি একের পর এক ভেঙ্গে ফেলে।
আজকের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
2 মন্তব্যসমূহ
রাজনীতি কোন পর্যায়ে পৌঁছে গেছে ।
উত্তরমুছুনKi obostha
উত্তরমুছুন