SSC GROUP D মামলায় CBI অনুসন্ধানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে
SSC GROUP D মামলায় CBI অনুসন্ধানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। SSC-র গ্রুপ-ডি নিয়োগে (D Recruitment) দু্র্নীতির মামলায় প্রথমে সিবিআই (CBI) তদন্তেরই নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সেবার সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিয়েছিল ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নজরদারিতে এক বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছিল। এদিন রিপোর্ট পেশ করার কথা থাকলেও কমিটি রিপোর্ট পেশ করেনি।
এর জেরেই কমিটি ভেঙে দেয় হাইকোর্ট। শুধু তাই নয় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয়। সবদিক খতিয়ে দেখে ১৬ মার্চের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয় সিবিআইকে। ৫৭৩ জনের চাকরি বাতিল ও বেতন ফেরতের নির্দেশ দেয় আদালত। এরপরেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সেই মামলার প্রেক্ষিতেই SSC-র গ্রুপ-ডি নিয়োগে দু্র্নীতির মামলায় সিঙ্গল বেঞ্চে নির্দেশ জারি হল অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ।
প্রসঙ্গত, আদালত সূত্রে খবর, কেন কমিটি রিপোর্ট পেশ করতে পারল না? রিপোর্ট পেশের ক্ষেত্রে বাধা কী? ২ মাস হয়ে গেলেও অনুসন্ধানের ক্ষেত্রে কোনও কার্যকর পদক্ষেপ কমিটি করেছে বলে আদালত মনে করছে না। এরপরই বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আগামী ১৬ মার্চ, বেলা ১২টার মধ্যে এ নিয়ে রিপোর্ট পেশ করবে সিবিআই।
সিঙ্গল বেঞ্চের নির্দেশে বলা হয়েছে, আজকের মধে সিবিআই এর আগে নিযুক্ত অনুসন্ধান কমিটির চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের সঙ্গে যোগাযোগ করে সব নথি সংগ্রহ করবে। কাল সকালে সিবিআইকে আদালতে জানাতে হবে, তারা আজকের নির্দেশের প্রেক্ষিতে কী করেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ