Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখ‍্যমন্ত্রীকে চিঠি লিখে রাজভবনে দেখা করার অনুরোধ রাজ‍্যপালের

মুখ‍্যমন্ত্রীকে চিঠি লিখে রাজভবনে দেখা করার অনুরোধ  রাজ‍্যপালের


মমতা বন্দোপাধ‍্যায়





মুখ‍্যমন্ত্রীকে চিঠি লিখে রাজভবনে দেখার করার অনুরোধ জানালেন রাজ‍্যপাল জগদীপ ধনকড়। এদিন মুখ‍্যমন্ত্রী লেখা একটি চিঠি টুইট করেন রাজ‍্যপাল। আর সেখানে মুখ‍্যমন্ত্রীকে নিজের সময়মতো রাজভবনে ডেকেছেন রাজ‍্যপাল।




রাজ‍্যপাল চিঠিতে উল্লেখ করেছেন, ‘বৈধ বিষয়ে তোলা প্রশ্নের দীর্ঘসময় ধরে জবাব মিলছে না, এ ধরনের পরিস্থিতি সাংবিধানিক অচলাবস্থা তৈরি করতে পারে’ । তিনি লিখেছেন , ‘বেশ কিছু উদ্বেগজনক বিষয় নিয়ে অবিলম্বে আলোচনার দরকার’ ।




রাজ‍্য-রাজ‍্যপাল সংঘাত অব‍্যাহত। এর মাঝেই কিছুদিন আগেই এই সংঘাত চরম পর্যায়ে পৌছায়। আর যার প্রতিফলন দেখা যায় টুইটারে। এই পরিস্থিতিতে মুখ‍্যমন্ত্রীকে ডেকে পাঠালেন রাজ‍্যপাল। এর প্রেক্ষিতে কী জবাব দেন মুখ‍্যমন্ত্রী সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।




এর আগে ১২ ফেব্রুয়ারি, রাজ্যপাল স্থগিত করে দেন বিধানসভার অধিবেশন। ট্যুইটারে অর্ডার কপি শেয়ার করে একথা ঘোষণা করেন জগদীপ ধনকড় জানান, ' সংবিধানের ১৭৪ নম্বর ধারার ‘২’-এর উপ-দফা ‘ক’-তে দেওয়া ক্ষমতা প্রয়োগে, আমি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়, ১২ ফেব্রুয়ারি, ২০২২ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা স্থগিত করছি। ' 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Ad Code