Latest News

6/recent/ticker-posts

Ad Code

বর্ধমান পৌরসভার প্রার্থী তালিকা প্রকাশ করলো সিপিআইএম

বর্ধমান পৌরসভার প্রার্থী তালিকা প্রকাশ করলো সিপিআইএম





সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-


রাজ্যের পৌর নির্বাচন ঘোষণা হতেই প্রার্থী তালিকা প্রকাশ করলো সি পি আই এম। ২৭ফেরুয়ারি রাজ্যের ১০৮টি পৌরসভার যে নির্বাচন হতে চলেচ্ছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পৌরসভা হল বর্ধমান পৌরসভা। জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বর্ধমান পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হল। 



এদিন সিপিআই(এম) জেলা কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। শহরের ৩৫টি ওয়ার্ডেই প্রার্থী দিচ্ছে বামফ্রন্ট, তারমধ্যে ২৯টি সিপিআই(এম), ২টি আরএসপি,৪টি ফরোয়ার্ড ব্লকের প্রার্থী রয়েছে। 



বামফ্রন্টের দাবী, ২০১৩ পৌর ভোটে সন্ত্রাস চালিয়ে ছিল তৃনমূল। সামনের পৌর ভোটে তার পুনঃরাবৃত্তি না হয় জেলা প্রশাসনের কাছে সেই আবেদন জানাচ্ছেন তারা। স্বচ্ছ, দূর্নীতিমুক্ত পৌর বোর্ড গঠনের লক্ষ নিয়ে ভোটের ময়দানে নামতে চলেছে জেলা বামফ্রন্ট। শুক্রবার তারা পৌর নির্বাচনের ইস্তেহার প্রকাশ করবে বলে জানাগেছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Ad Code