Love: প্রেমের টানে বাংলাদেশে ঢুকে পড়ল ১৭ বছরের নাবালিকা! তারপর
বিশ্বজিৎ দাসঃ
উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার হরিয়ানা গ্রামের ১৭ বছরের নাবালিকার সঙ্গে বাংলাদেশের (bangladesh) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গির বাসিন্দা ২১ বছরের আব্দুল লতিফ ওরফে রকিবের প্রেম হয়। এত দিন কোনও ভাবে সেই সম্পর্ক গড়ালেও, দেখা হয়নি। তাই প্রেমের মাস ফেব্রুয়ারিতে, নাবালিকা স্থির করে, দেখা করতে হবে প্রেমিকের (lover) সঙ্গে।
বুধবার রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের মুড়িখাওয়া সীমান্ত হয়ে পঞ্চগড়ের তেতুঁলিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে ১৭ বছরের নাবালিকা।
সীমান্তের ও পারে শুরু হয় প্রেমিকের খোঁজ। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া কি মুখের কথা। এ ভাবে ঘুরে বেড়াতে দেখে বাংলাদেশের তেতুঁলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের হাসিনুর রহমান নামে এক ব্যক্তি নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে আসেন।
বৃহস্পতিবার দুপুরে হাসিনুরের বাড়ি থেকে নাবালিকাকে থানায় নিয়ে আসে পুলিশ। এ দিকে, প্রেমিকা এসেছে জেনে প্রেমিক রকিবও তেঁতুলিয়া থানায় ছুটে আসে। দেখা হয় দু’জনের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
2 মন্তব্যসমূহ
প্রেমের টান বড় টান মানে না কাঁটাতার
উত্তরমুছুনওয়াও
উত্তরমুছুন