৩১ জানুয়ারি, ২০২২ পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা- weather today, forecast,
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী তিন দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে চলেছে। ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে রাতের তাপমাত্রা। ফের জাঁকিয়ে শীত পড়তে চলেছে।
৩১ জানুয়ারি, ২০২২ পর্যন্ত হাড় হীম করা তীব্র ঠান্ডায় কাঁপতে চলেছে সমগ্র রাজ্যবাসী । রাজ্যের সমস্ত জেলার তাপমাত্রা নামতে পারে ১০°C এর নীচে।
এক নজরে দেখে নিন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ কত নামতে পারে -
কোচবিহার - ৬ - ৮°C
আলিপুরদুয়ার - ৭ - ৯°C
জলপাইগুড়ি - ৭ - ৯°C
কালিম্পং - ৫ - ৭°C
দার্জিলিং - ০ - ৩°C
উত্তর দিনাজপুর - ৬ - ৮°C
দক্ষিণ দিনাজপুর - ৭ - ৯°C
মালদহ - ৭ - ৯°C
মুর্শিদাবাদ - ৬ - ৯°C
নদিয়া - ৫ - ৮°C
উত্তর ২৪ পরগনা -৭ - ৯°C
দক্ষিণ ২৪ পরগনা - ৯ - ১১°C
কলকাতা - ৯ - ১১°C
হাওড়া - ৮ - ১০°C
হুগলি - ৭ - ৯°C
পূর্ব মেদিনীপুর - ৮ - ১০°C
পশ্চিম মেদিনীপুর - ৫ - ৮°C
ঝাড়গ্রাম -৫ - ৮°C
পুরুলিয়া - ৫ - ৮°C
বাঁকুড়া -৬ - ৮°C
বীরভূম - ৬ - ৮°C
পূর্ব বর্ধমান -৭ - ৯°C
পশ্চিম বর্ধমান - ৫ - ৮°C
রাজ্য জুড়েই তাপমাত্রা অনেকটাই কমবে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। অল্প কিছু দিনের জন্য হলেও ফিরতে চলেছে জাঁকিয়ে শীত। পাশাপাশি কয়েকটি রাজ্যের জন্য শৈত্যপ্রবাহের (Cold wave) পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ