Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে পুকুরে পড়ল মালবাহী চার চাকার গাড়ি

নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে পুকুরে পড়ল মালবাহী চার চাকার গাড়ি

মালবাহী চার চাকার গাড়ি



সমীর হোসেন, ভেটাগুড়িঃ 
ঘটনার বিবরণে জানা গিয়েছে সোমবার বিকেল আনুমানিক ৪:২০ মিনিট নাগাদ দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকায় রাস্তার ধারেই মালবাহী ছোট চার চাকার গাড়ির বাঁদিকের টায়ার ফেঁটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় একটি মালবাহী ছোট চার চাকার গাড়ি। 

প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি কোচবিহার থেকে দিনহাটার দিকে আসছিল,হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় গাড়িটি। চালক কোনক্রমে গাড়ি থেকে লাফ দিয়ে বের হওয়ায় প্রাণে বাঁচেন তিনি। 

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। ঘটনার খবর পেয়ে সেখানে ভিড় জমিয়েছেন বহু মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছে দিনহাটা থানার পুলিশ। ইতিমধ্যে ছোট চার চাকার গাড়িতে থাকা স্টেশনারি দোকানের মালপত্র উদ্ধার করা হয়। কিন্তু গাড়িটি পুকুরেই রয়েছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code