সাতদিনের জন্য বন্ধ চায়ের দোকান!
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-
করোনা রুখতে আগামী বুধবার থেকে টানা সাতদিন বন্ধ থাকবে চায়ের দোকান।সপ্তাহে দুদিন ছাড়া বাকি পাঁচদিন খোলা থাকবে সমস্ত দোকান।এমনই নির্দেশ জারী করা হয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে। এই নতুন নির্দেশিকার পরেই চিন্তিত চা ব্যবসায়ীরা।
করোনা ও ওমিক্রণের মতো মারন ভাইরাস রুখতে অল্ট্রানেটিভ ভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা বন্ধের নির্দেশ জারী করেছিলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।জেলা প্রশাসনের পুরোনো নির্দেশিকায় বলা হয়েছিল। উল্লাস থেকে নবাব হাট এবং কার্জন গেট উত্তর ফটক পর্যন্ত অল্ট্রানেটিভ ভাবে খোলা থাকবে ব্যবসায়ী প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের এই নির্দেশিকাকে মানতে চাইছিলেন না চেম্বার অব ট্রেডর্স।এর পর আজ সোমবার বর্ধমান আর টি সি হলে জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক সারেন এস ডি ও তৃর্থাঙ্কর বিশ্বাস।
এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী বুধবার থেকে টানা সাতদিন বন্ধ থাকবে চায়ের দোকান।সপ্তায় দুদিন বৃহস্পতিবার ও রবিবার বন্ধ থাকবে সমস্ত দোকান। শুধু শহরই নয় শহর সংলগ্ন এলাকা গুলোতেও জারি থাকবে এই নির্দেশিকা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ