করোনা কালে পরিযায়ী শ্রমিক (Migrant Worker) থেকে অসহায় মানুষদের সাহায্যে যিনি বারবার এগিয়ে এসেছেন এবং এখনো সমানভাবে কাজ করে চলছেন, তিনি বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। গরীব মানুষের রবীনহুড (Robin Hood) হয়ে ওঠা সোনু সোদের (Sonu Sood) জনপ্রিয়তা দেশের যে রাজনীতিবিদের কাছে ঈর্ষার কারণ হয়ে উঠেছে দিনের পরদিন।
সোনুর (Sonu Sood) কাছে রাজনীতিতে যোগদানের প্রস্তাব আসতে শুরু করেছিলো বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেই। এমনকি সোনু সুদ আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন বলে জল্পনাও ছিল।
তবে সোনু সুদ নিজে রাজনীতিতে যোগ না দিলেও তাঁর বোন মালবিকা সুদ (Malvika Sood) পঞ্জাব বিধানসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেসে (Congress) যোগ দিলেন।
মালবিকা পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরনজিত সিং চান্নির (CM Charanjit Channi) কাছ থেকে দলীয় পতাকা তুলে নিয়ে যোগ দিলেন কংগ্রেসে। এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাব কংগ্রেসের প্রেসিডেন্ট নভোজিত সিং সিধু (Punjab Congress President Navjot Singh Sidhu)।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ