Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sovereign Gold Bond স্ক্রিমে মকর সংক্রান্তিতে সোনা কিনুন, দুর্দান্ত Offer

Sovereign Gold Bond




আপনার জন্য সুখবর আছে; যদি আপনি মকর সংক্রান্তির শুভ অবসরে লগ্নি করার কথা চিন্তা করে থাকেন। কারণ ভারতীয় রিজার্ভ ব্যাংক Sovereign Gold Bond স্ক্রিম নিয়ে এসেছে। যেটাতে আপনি ইনভেস্ট করতে পারেন। সস্তায় সোনা কেনার এই চমৎকার সুযোগ আর গোটা বছরে পাবেন কিনা সন্দেহ। Sovereign Gold Bond স্কিম 2021-22 এর এই বছর গোল্ড বারের সিরিজের জন্য প্রতি গ্রাম সোনার দাম ৪ হাজার ৭৮৬ টাকা রাখা হয়েছে।




যারা ডিজিটাল পেমেন্ট করবেন, তাদের প্রতি গ্রামে ৫০ টাকা করে বাড়তি ডিসকাউন্ট পাবেন এবং তিনি এই বারবার প্রতি গ্রামে ৪ হাজার ৭৩৬ টাকায় সোনা পেয়ে যাবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুক্রবার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, এইবার Sovereign Gold Bond স্কিম সোমবার অর্থাৎ 10-1-2020 থেকে 14 জানুয়ারি 2020 পর্যন্ত খোলা থাকবে।




আরবিআই (RBI) লগ্নি করা জন্য যাতে সাধারণ মানুষের এবং লগ্নিকারীদের অসুবিধে না হয় সে কারণে নভেম্বর 2015-তে Sovereign Gold Bond স্কিম শুরু করেছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারত সরকারের অনুমতি নিয়ে প্রতি মাসে বেশ কিছু সিরিজ জারি করেছিলেন। বহু লোক একবারে ১ গ্রাম থেকে শুরু করে চার কেজি পর্যন্ত মূল্যের Sovereign Gold Bond স্কিমে কেনাকাটা করতে পারে।




হিন্দু অবিভক্ত পরিবার হলে তাদের জন্য লিমিট ৪ kg. যেখানে ট্রাস্ট বা কোন সমিতির জন্য এই উর্ধ্বসীমা ২০ কেজি পর্যন্ত। Sovereign Gold Bond এর ম্যাচুরিটি পিরিয়ড ৮ বছর। যেখানে ৫ বছরে লকিং পিরিওড রয়েছে। যদি আপনি তার আগে এটি ভাঙ্গিয়ে নিতে চান, তাহলে স্টক মার্কেটে ট্রেড করতে পারেন। এই বন্ডে আপনি সুদ পাবেন ২.৫ শতাংশ। সঙ্গে বন্ড ভাঙানোর সময়ে যা সোনার দাম থাকবে। সেই হিসেবে তার দাম পেয়ে যাবেন। তাহলে আর দেরি কিসের ?
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code