Latest News

6/recent/ticker-posts

Ad Code

হিমেল শীতে জমজমাট মুড়ি মেলা

হিমেল শীতে জমজমাট মুড়ি মেলা

মুড়ি মেলা



রঞ্জিত ঘোষ,বাঁকুড়া:



রাঢ় বঙ্গের তথা রাঙ্গামাটির বাঁকুড়ার মানুষের রসনাতৃপ্তির খাদ্যতালিকায় যে সকল পদ রয়েছে তার মধ্যে অন্যতম হল মুড়ি । আর এই মুড়ি'কেই কেন্দ্র করে জেলার কেঞ্জাকুড়ায় বসে আস্ত এক মেলা ।



বাঁকুড়ার অন্যতম একটি প্রাচীন জনপদ হল ,জেলার ১নং ব্লকের কেঞ্জাকুড়া।যার পাশ দিয়েই প্রবহমান দ্বারকেশ্বর নদ ।আর সেই নদের পাশেই রয়েছে সঞ্জীবনী মাতার আশ্রম, যেখানে শতাব্দী প্রাচীন এই মন্দিরে মকর সংক্রান্তির দিন থেকে চলতে থাকে হরিনাম সংকীর্ত্তন ।আর এই কীর্ত্তনের সমাপন ঘটে মাঘ মাসের চতুর্থীর দিন । একটা সময় ছিল যখন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে সংকীর্ত্তন আস্বাদনে আসতেন ।সারারাতব্যাপী কীর্ত্তন শোনার পর সকালে বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার পথে ,সাথে আনা মুড়ি-বাতাসা দ্বারকেশ্বরের জলে ভিজিয়ে খেয়ে পেটের ক্ষুধা দূর করতেন পুন্যার্থীরা । পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতো দ্বারকেশ্বর নদের চরে বসেই ।




প্রবহমানসময়ের সাথে সাথে তা যেন এক রীতির রূপ ধারণ করেছে । আর সেই রীতিতে আজও চিড় ধরেনি,বরং তা রূপ নিয়েছে এক মেলার।যার নাম হয়েছে 'মুড়ি মেলা' । অন্যান্য বছরের মতোই এবছরও পূর্ণ জৌলুসমায়তা দেখা গেল কেঞ্জাকুড়ার মুড়ি মেলায় । মাঘ মাসের চতুর্থীর সকালে দূর দূরান্তের অসংখ্য মানুষকে সামিল হতে দেখা গেল মেলায় । মুড়ি মেলায় মুড়ির সংগে ছিল সিংড়া, শসা, মূলো, পেঁয়াজ,টমেটো, নারকেল, ভিন্ন ধরনের নাড়ু, জিলিপি সহ একাধিক পদের সমাহার ।দ্বারকেশ্বর নদের চরে গামছা বিছিয়ে নানা পদের সাথে পাহাড় প্রমাণ মুড়ি নিয়ে চলল দেদার খাওয়া-দাওয়া,শীতের মিষ্টি রোদ গায়ে মেখে চলল আড্ডা-হুল্লোড়, সেলফি তোলা । এভাবেই সম্পন্ন হল এবছরের বাঁকুড়ার মুড়ি মেলা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code