বিশ্বজুড়ে বড়সড় প্রাকৃতিক বিপর্যয়! সুনামির আশঙ্কায় কাঁটা একাধিক দেশে
বিশ্বজুড়ে বড়সড় প্রাকৃতিক বিপর্যয়। সুনামির আশঙ্কা। শনিবার সন্ধ্যায় হঠাৎ প্রশান্ত মহাসাগরের নীচে থাকা আগ্নেয়গিরি জেগে ওঠার পরেই সুনামির (tsunami) আশঙ্কায় কাঁটা দিচ্ছে আমেরিকা, রাশিয়া, জাপানের মতো উপকূলবর্তী দেশ।
জানা যাচ্ছে ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যে উপকূলবর্তী অঞ্চল খালি করে দেওয়া হয়েছে।
উপগ্রহ চিত্রে দেখা যায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গর্ভে থাকা হাঙ্গা টোঙ্গা হাঙ্গা হোপাই নামে আগ্নেয়গিরি (Tonga volcano eruption) জেগে উঠেছে। আচমকাই শুরু হয় অগ্ন্যুৎপাত। ছাঁই ও ধোঁয়ায় ভরে গেছে। যার জেরে টোঙ্গা উপকূল-সহ একাধিক দেশের সুনামির আশঙ্কা করা হয়েছিল।
অস্ট্রেলিয়ার জলবায়ু বিভাগের পূর্বাভাস অনুযায়ী, টোঙ্গার রাজধানী নুকু’আলোফার কাছে ১.২ মিটার অর্থাৎ প্রায় ৪ ফুট উচ্চতার ঢেউ দেখা গিয়েছে। রাত ১২টা নাগাদ আমামি ওশিমা দ্বীপে সুনামির ঢেউ আছড়ে পড়ে। সেই সময় ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৩ ফুট।
জাপান, নিউজিল্যান্ড, রাশিয়া এবং আমেরিকার বিস্তীর্ণ এলাকায় জারি হয়েছে হাইঅ্যালার্ট। আলাস্কা, হাওয়াই দ্বীপপুঞ্জেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সবমিলিয়ে বছরের শুরুতেই বড়সড় বিপর্যয়ের আশঙ্কা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
2 মন্তব্যসমূহ
😲😲
উত্তরমুছুনভয়ঙ্কর
উত্তরমুছুন