মহিলা আইনজীবী নিখোঁজের তদন্ত দ্রুত করার দাবিতে পুলিশের দ্বারস্থ জলপাইগুড়ি আদালতের মহিলা আইনজীবীরা
উল্লেখ্য, গত প্রায় দু মাস আগে কলকাতা থেকে ট্রেনে জলপাইগুড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যান, জলপাইগুড়ি জেলা আদালতের প্রবীণ মহিলা আইনজীবী রিনা ভাদুরী।
বৃহস্পতিবার এই ঘটনার তদন্তে গতি এনে দ্রুত ওই মহিলা আইনজীবীকে খুঁজে বার করার দাবিতে মহিলা আইনজীবীদের একটি প্রতিনিধি দল কোতয়ালী থানায় এসে সোচ্চার হন।
এই প্রসঙ্গে আইনজীবী সান্তা চক্রবর্তী জানান, তদন্ত সঠিক গতিতে হচ্ছে না বলেই আমাদের অনুমান, সেই ব্যাপারেই আজ থানার দ্বারস্থ হয়েছি আমরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ