Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mimi Chakraborty Tested Positive for COVID-19:করোনা আক্রান্ত টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী

করোনা আক্রান্ত টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী

Mimi Chakraborty




করোনা আক্রান্ত টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। দিনের পর দিন দেশের সাথে সাথে রাজ‍্যেও করোনা সংক্রমণ বেড়েই চলছে। টলিউডের থাবা বসিয়েছে করোনা। রাজ, শুভশ্রী, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের পর এবার করোনা আক্রান্ত টলিউড অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।




নিজের সোশ‍্যাল হ‍্যাণ্ডেলে করোনা আক্রান্তের খবর জানিয়ে তিনি লেখেন, 'আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমি গত কয়েকদিন বাড়ি থেকে বেরোইনি বা কোনও মানুষের বাইরের মানুষের সঙ্গে মেলামেশা বা দেখাসাক্ষাৎ-ও করিনি। খুব খারাপ হল। আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি ও বাড়িতেই আইসোলেশনে রয়েছি। আমি সবাইকে আবেদন করব সুরক্ষাবিধি বজায় রাখতে ও মাস্ক পরতে। দয়া করে সবাই সুস্থ থাকুন আর মাস্ক পরুন।'







দেশে দিনের পর দিন বেড়েই চলছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ‍্যেও করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। ফলে ইতিমধ‍্যে রাজ‍্যে জারি হয়েছে কড়া বিধি নিষেধ। মাস্ক পড়া, সোশ‍্যাল ডিস্টান্সিং মেনে চলা বাধ‍্যতামূলক। পাশাপাশি জারি হয়েছে নাইট কার্ফু। বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ‍্যালয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. সাধারণ পাবলিক এর খবর তুলে ধরুন ।। এদের কিছু হবে না ,,

    উত্তরমুছুন

Ad Code