Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রচারের মাঝে ব্রেক! অন্যরুপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নজর কাড়লেন সকলের

Abhishek
প্রচারের মাঝে ব্রেক! অন্যরুপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নজর কাড়লেন সকলের 

ঝাড়গ্রাম, সংবাদ একলব্য: ঝাড়গ্ৰাম স্টেডিয়ামে জনসভা শেষে কলেজ মোড়ে হঠাৎ বিরতি, ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ে কাগজের ঠোঙায় ঝাল মুড়ি খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে সেই দৃশ্য ভাইরাল নেট দুনিয়ায়।


জনসংযোগে ভিন্ন বার্তা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার ঘিরে ব্যস্ততা তুঙ্গে। নির্বাচনী ব্যস্ততার মাঝেও জনসংযোগে আলাদা বার্তা। সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার সহজাত ভঙ্গি সামনে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজনৈতিক কর্মসূচির ফাঁকেই ধরা পড়ল এক ভিন্ন ছবি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে রবিবার ঝাড়গ্রাম সফরে এসে এমনই এক মুহূর্তে নজর কাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


ঘটনার বিবরণ 

ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভা শেষ করে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ে আচমকাই গাড়ি থামান তিনি। এরপর রাস্তার ধারের একটি দোকানে নেমে উপভোগ করেন বাংলার জনপ্রিয় ঝালমুড়ি। দেখা যায় ঝালমুড়ির দোকানে গিয়ে প্রথমে দাম জিজ্ঞেস করে নেন মোদী। তারপর টাকাও দেন দোকানিকে। এমনকি কাগজের ঠোঙায় করে মসলা মুড়ি খেতে দেখা যায় তাঁকে। হঠাৎ এই দৃশ্য ঘিরে এলাকায় ভিড় জমে যায়, অনেকেই মোবাইলে সেই মুহূর্ত বন্দি করে রাখেন।


ভাইরাল সেই মুহূর্ত

প্রধানমন্ত্রীর এই ঝালমুড়ি খাওয়ার ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ বলছেন, "বাংলার সংস্কৃতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই একাত্ম হওয়া সত্যিই প্রশংসনীয়।" আবার অনেকের মতে, প্রচারের ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার এই ভঙ্গিই তাঁকে আলাদা করে চিনিয়ে দেয়।


দেখুন সেই ভাইরাল ভিডিও: 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code