Latest News

6/recent/ticker-posts

Ad Code

Lata Mangeshkar: চিরতরে বিদায় নিলেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর

Lata Mangeshkar: চিরতরে বিদায় নিলেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর


Queen of Melody Lata Mangeshkar




বিদায় নিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। গত বেশ কয়েকদিন ধরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তী এই গায়িকা। । বিরানব্বই বছর বয়সী লতা মঙ্গেশকরও ছিলেন আইসিইউতে। কিংবদন্তী গায়িকার অসুস্থতা ঘিরে চিন্তিত ছিল সকলেই। চেষ্টা চালিয়ে যাচ্ছিল চিকিৎসকরা। কিন্তু সব কিছুকে ব‍্যর্থ করে বিদায় নিলেন তিনি।




গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল তাঁর। বের করা হয়েছিল ভেন্টিলেশন থেকেও। কিন্তু স্বাস্থ‍্যের অবনতি হতে থাকায় তাঁকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। গতকাল রাত থেকেই শারিরীক অবস্থার অবনতি হয়েছিল তাঁর।   



হাসপাতালে অসুস্থ থাকাকালীন তাঁকে দেখতে ছুটে গিয়েছেন অনেকেই। লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের অবস্থার অবনতি হওয়ার খবর পাওয়ার পরই দিদিকে দেখতে  মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গিয়েছিলেন বোন আশা ভোঁসলে। চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর, সুপ্রিয়া সুলে এবং রশ্মি ঠাকরেকেও লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে যান।




সুর সম্রাজ্ঞীর মৃত‍্যুতে শোকাহত গোটা দেশ। প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে তাঁর গান শুনে। আর সঙ্গীত জগতের নক্ষত্রপতনে শোকের ছায়া সুরের জগতে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

Ad Code