Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News : এবার রেশনে মিলবে রান্নার গ্যাস !

Breaking News : এবার রেশনে মিলবে রান্নার গ্যাস !

Cooking gas
রেশনে মিলবে রান্নার গ্যাস



মার্চ থেকেই ভর্তুকি মূল্যে রেশনে (Ration) পাওয়া যাবে রান্নার গ্যাস (Cooking gas)। কেন্দ্রীয় খাদ্যসচিবের সঙ্গে বৈঠকের পর 'অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশন' -এর সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সংবাদ মাধ্যমে জানিয়েছেন একথা।

জানা গিয়েছে ৫ কেজি ওজনের গ্যাস (gas cylinder) আপাতত দেওয়া হবে রেশনের দোকান থেকে। এব্যাপারে বিশ্বম্ভর বসু বলেন, "আগে এটা কেন্দ্রীয় সরকার চালু করলেও তা বাড়তি মূল্যে দেওয়া হত। এবার থেকে তা ভর্তুকিমূল্যেই পাওয়া যাবে। "

সংগঠনের দাবি, এতে একদিকে যেমন গ্রাহকরা উপকৃত হবেন পাশাপাশি আর্থিক ভাবে উপকৃত হবেন রেশন ডিলাররাও। কেন্দ্রীয় সরকারের তরফে রেশন ডিলারদের কমিশন বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিশ্বম্ভর।  আরও পড়ুনঃ স্বাধীন ভারতে নেতাজির প্রথম মর্মরমূর্তি স্থাপিত হয়েছিলো  উত্তরবঙ্গের এই শহরেই।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

10 মন্তব্যসমূহ

Ad Code