বুথ ফেরত সমীক্ষা নিষিদ্ধ, না মানলে জেল, জরিমানা, ঘোষণা নির্বাচন কমিশনের
সামনেই পাঁচ রাজ্যের নির্বাচন আর তার আগে বুথ ফেরত সমীক্ষা নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ভোটমুখী রাজ্যগুলিকে নিয়ে কোনও রকম বুথফেরত সমীক্ষা এবং তার ফলাফল প্রকাশ করা যাবে না এমনটাই জানিয়ে দিল কমিশন।
নির্দেশ অমান্য করলে কমপক্ষে দু’বছরের জেল এবং জরিমানা করা হবে বলে জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করে কমিশন জানিয়েছে সংবাদপত্র, টিভি চ্যানেল-সহ কোনও মাধ্যমেই বুথফেরত সমীক্ষা এবং তার ফলাফল প্রকাশ করতে পারবে না। এমনকি তা প্রচারেও নিষেধাজ্ঞা। ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ৭ মার্চ সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সাত দফায় বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly Elections 2022)। ২৭ ফেব্রুয়ারি থেকে দু’দফায় নির্বাচন মণিপুরে (Manipur Assembly Elections 2022)। পাঞ্জাব (Punjab Polls 2022), গোয়া (Goa Polls 2022) এবং উত্তরাখণ্ডে (Uttarakhand Polls 2022) ১৪ ফেব্রুয়ারি এক দফাতেই হবে ভোটগ্রহণ। সব রাজ্যের ফলপ্রকাশ ১০ মার্চ।
করোনা পরিস্থিতিতে ভোটগ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বন করছে কমিশন। জারি হয়েছে আদর্শ আচরণবিধি। কোভিড বিধি মেনে, শান্তিপূর্ণ এবং স্বচ্ছ ভোটগ্রহণই লক্ষ্য কমিশনের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ