Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আবহে অধ‍্যাপক নিয়োগ পরীক্ষা SET নিয়ে বড় সিদ্ধান্ত

করোনা আবহে অধ‍্যাপক নিয়োগ পরীক্ষা SET নিয়ে বড় সিদ্ধান্ত



Students

করোনার ভয়াল প্রকোপের জেরে বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ‍্যালয়। এদিকে এই পরিস্থিতির মধ‍্যে আগামী রবিবার রাজ‍্য জুড়ে হওয়ার কথা অধ‍্যাপক নিয়োগ পরীক্ষা সেট। আর সেই পরীক্ষা হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এবার তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল বোর্ড। স্থগিত নয়, আগের সিদ্ধান্ত মতো রবিবারই পরীক্ষা নেওয়া হবে বলে জানাল কলেজ সার্ভিস কমিশন (College Service Commission)।




এবছর পরীক্ষার্থীর সংখ‍্যা প্রায় ৮৩ হাজার। করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে চলছে জোর সমালোচনা।




একদিন আগেই রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে করোনা পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে চিঠি পাঠিয়েছেন সরকারি কলেজ শিক্ষক সমিতি। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি।তার মধ্যেই কলেজ সার্ভিস কমিশন পরীক্ষার দিন ঘোষণা করে দিল।




উল্লেখ‍্য, ৯ই জানুয়ারী রবিবার রাজ‍্য জুড়ে সেট পরীক্ষা কিন্তু নতুন বর্ষ ও বড়দিনের পরেই বেড়েই চলছে করোনা সংক্রমণ। ফলে পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও পরীক্ষা হবে বলে জানা যাচ্ছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Ad Code