আবারও শুরু হচ্ছে পঞ্চম থেকে দশমের ক্লাস টেলিফোনে- জেনে নিন বিস্তারিত
বিশ্ব মহামারি করোনাভাইরাসের কারণে দেশের সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোতে পঠন পাঠন বন্ধ রয়েছে। তবে গতবছরের মতন এবছরও রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর টেলিফোনে বা দূরভাষে পাঠদানের ব্যবস্থা করেছে।
১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে রাজ্যের নতুন শিক্ষা ব্যবস্থা- "বাংলার শিক্ষা দূরভাষে" (BANGLARSHIKSHA DUROBHASE) ।
সকাল ১০ টা ৩০ মিনিট থেকে দুপুর ১১ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস।
দুপুর ১ টা ৩০ মিনিট থেকে বিকেল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে নবম থেকে দশম শ্রেণির ক্লাস ।
কল করতে হবে টোল ফ্রি নাম্বার- 1800 123 2823 নাম্বারে
সপ্তাহে ৬ দিন চলবে দূরভাষে শিক্ষা । রবিবার বন্ধ থাকবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://banglarshiksha.gov.in/
অন্যদিকে দূরভাষে ক্লাস চলবে দশম এবং দ্বাদশ শ্রেণির। ১৭ জানুয়ারি ২০২২ সকাল ১০ টায় উদ্বোধন হতে চলেছে দুরদর্শনে ক্লাস। এদিন WBBSE এবং WBCHSE এর সভাপতি , Expert Committee এর চেয়ারম্যান প্রমূখ বক্তব্য রাখবেন। ১৮ তারিখ সকাল ১০ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত মাধ্যমিকের বাংলা, ১৯ তারিখ উচ্চমাধ্যমিকের ফিজিক্স, ২০ তারিখ মাধ্যমিকের ইংরেজি, ২১ তারিখ উচ্চমাধ্যমিকের কেমেস্ট্রির ক্লাস হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত চলবে ক্লাস।
বেসরকারি Zee 24 Ghanta চ্যানেলে এই ক্লাস চলবে । ছাত্রছাত্রীদের ক্লাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে bsclassroom2022@gmail.com এখানে মেইল করে বলতে হবে। এছাড়াও whatsapp এও প্রশ্ন জানানো যাবে। whatsapp নাম্বারটি হলো- ৯৮৩০৪০৯৭৭৩ ,এছাড়াও টোলফ্রি নাম্বারেও জিজ্ঞাসা করা যাবে- টোলফ্রি নাম্বারটি হলো- ১৮০০ ১০২ ৩১৫৪
সংশোধন ও অভিযোগ:
এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের
Corrections Policy
অনুসরণ করে জানান।
সর্বশেষ প্রকাশিত খবর
লোড হচ্ছে...