তৃতীয়বার করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়
দিনের পর দিন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। বিদ্যুৎমন্ত্রী অরুপ বিশ্বাস, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের পর এবার করোনা আক্রান্ত তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। টুইটারে নিজেই সেকথা জানিয়েছেন বাবুল। শুধু তাই নয় পাশাপাশি চিকিৎসার খরচ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, অধুনা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় ট্যুইটার জানিয়েছেন, তিনি, তাঁর স্ত্রী, বাবা ও অফিসের বেশ কয়েকজন কর্মী করোনা আক্রান্ত। তবে এই প্রসঙ্গে ককটেল থেরাপির দাম নিয়েও প্রশ্ন তুলেছেন বাবুল। তাঁর প্রশ্ন, এত দামি ওষুধ গরিব মানুষ কীভাবে কিনতে পারবেন?
বেশ কিছুদিন ধরে রাজ্যে বেড়েই চলছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে ইতিমধ্যে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষনা করেছে রাজ্য সরকার। পাশাপাশি জারি হয়েছে একাধিক বিধি নিষেধ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ