রাত হলেই নানান বিকট শব্দ বেজে ওঠে ট্রেন দুর্ঘটনাস্থলে, হরিনাম সংকীর্তন এলাকাবাসীর
মধুসূদন রায়, ময়নাগুড়িঃ সন্ধ্যা নামলেই আত্মার ভয়ে থমথমে পরিস্থিতি তৈরি হয় এলাকায়। দুর্ঘটনায় মৃতদের অশরীরী আত্মা দাপিয়ে বেড়াচ্ছে গোটা দুর্ঘটনাস্থলে। নিহতদের আত্মার শান্তি কামনায় হরিনাম সংকীর্তন এলাকাবাসীর।
উল্লেখ্যঃ গত ১৩ জানুয়ারি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ মৌয়ামারি গ্ৰামের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় বিকানির গৌহাটিগামী এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে দশটি বগি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় মৃত্যু হয় নয় জনের এবং তেতাল্লিশ জন জখম হয়। ঘটনার তদন্ত চলছে এখনও।
দূর্ঘটনার ভাঙাচোরা বেশ কয়েকটি বগি ঘটনাস্থলের পাশে রেখে , লাইন সারাই করে চালু হয়েছে ট্রেন চলাচল। ঘটনার পর থেকেই সন্ধ্যা নামলেই অশরীরী আত্মার ভয়ে দিন গুনছেন এলাকাবাসীরা।
এলাকাবাসীর দাবি, দুর্ঘটনাস্থলের দিকে কান পাতলেই শোনা যায় দূর্ঘটনার পর সেই চিৎকারের শব্দ। রাত হলেই নানান বিকট শব্দ বেজে ওঠে দুর্ঘটনাস্থলে। চিৎকার আর অত্যাচার চালাচ্ছে মৃতদের আত্মা। দূর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় হরিনাম সংকীর্তনের আয়োজন গ্রামবাসীদের। খোল, করতালের শব্দে আর কৃষ্ণনামে দূর হবে অশরীরী প্রেতাত্মা, এমন বিশ্বাসে সাহস সঞ্চয় করতে চাইছেন গ্রামবাসীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
8 মন্তব্যসমূহ
Ki kando ☠💀👻👽☠
উত্তরমুছুনএ কি কান্ড
উত্তরমুছুনভুত বলে কিছু হয় না ।
উত্তরমুছুনতবুও যে যার মনের বিশ্বাস ।
😱😱😱😱😱😱
উত্তরমুছুনহরে কৃষ্ণ
উত্তরমুছুনহরে কৃষ্ণ
উত্তরমুছুনকুসংস্কার
উত্তরমুছুনআতংকিত হয়ে আছে এলাকা বাসী
উত্তরমুছুন