Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের গোষ্ঠীকোন্দলে উত্তাল গিতালদহ, দিনে দুপুরে গোলাগুলি

ফের গোষ্ঠীকোন্দলে উত্তাল গিতালদহ, দিনে দুপুরে গোলাগুলি





ফের গোষ্ঠীকোন্দলে উত্তাল গিতালদহ, দিনে দুপুরে গোলাগুলি। বিধানসভা নির্বাচনের পর থেকেই গোষ্ঠী কোন্দল চলছে দিনহাটার গিতালদহে। সিতাই বিধানসভার গিতালদহে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। এরপর দায়িত্ব নেন নতুন প্রধান। তারপরেও থামেনি গোষ্ঠী কোন্দল। চলছেই।



সূত্রের খবর আজ দুপুর নাগাদ গিতালদহে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ বাঁধে। চলে গুলি। জানা যাচ্ছে গিতালদহের নবনী এলাকায় এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও গুলিটি লাগে একটি গরুকে। জানা যায়, জমিতে কাজ করতে থাকা আব্দুল হামিদ নামে এক ব্যক্তিকে বন্দুক দিয়ে আঘাত করা হয় বলে অভিযগ।



এদিকে, বন্দুক হাতে নাইম হক নামে একজন হামিদ মিঞার বাড়িতে চড়াও হয় পরে এলাকাবাসী তাকে আটক করে। এমনটাই খবর। অন্যদিকে অঞ্চল সভাপতি আবুয়াল আজাদের অভিযোগ সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়ার অনুগামীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়ার অনুগামীরা। এদিকে এই ঘটনা রাজনৈতিক নয় পারিবারিক ঘটনা বলে দাবি গিতালদহের প্রধান বিজলি বিবির অভিভাবক মাহফুজার রহমানের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code