কুলটিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ নিয়ে এবার মুখ খুললেন জেলা সভাপতি বিধান উপাধ্যায়
রামকৃষ্ণ চ্যাটার্জী: কুলটি:-
কুলটি বিধানসভায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ। কয়েক দিন ধরে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জী নানান রকমের অভিযোগ তুলেছেন সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জল চাটার্জী বিরুদ্ধে। তিনি প্রকাশ্যে লিখেছেন লোকসভা ভোটে টাকার বিনিময়ে ষড় যন্ত্র করে লোকসভা নির্বাচনে দুইবার দুজন প্রার্থীকে হারানো হয়েছে,তাছাড়া তিনি পোস্ট করেছেন ছেঁড়া প্যান্ট জামা পরে নিজে কোটি টাকার সম্পত্তি করেছে কুলটি অঞ্চলের প্রাক্তন বিধায়ক। এই কারণের জন্যই এ বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসকে হারের মুখ দেখতে হয়েছে। এমনি অনেক অভিযোগ তিনি সোশ্যাল মিডিয়ায় করেন।
এবার এইসব বিষয় নিয়ে মুখ খুললেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়- তিনি বলেন দলে থেকে দলের নেতা ও দলের নিয়ে কোনো রকম কূ মন্তব্য করা যাবে না যদি কেউ এরকম করে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন কুলটিতে যুব তৃণমূলের এক নেতা এমন কাজ করছে সেই বিষয়ে আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। কারণ দলের বিষয়ে বদনাম সহ্য করা হবে না।
এই প্রসঙ্গে কুলটির প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী বলেন যে কে কি বললো বা কে কি পোস্ট করলো সেইসব নিয়ে আমার কিছু যায় আসে না, আমি এই সব পোস্টকে পাত্তা দি না। কুলটির মানুষ আমাকে চেনে আর ভরসা করে। এইসব নিয়ে আমি কিছু মন্তব্য করবো না। দলের নেতৃত্বরা দেখুক কি করবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ