স্মার্ট ক্লাসের উদ্বোধন এবং রক্তদান শিবির চন্দ্রপুর থানায়
অভীক মিত্র -
"অদিতি অ্যগ্রো প্রাইভেট লিমিটেড" উদ্যোগে চন্দ্রপুর থানা প্রাঙ্গণে "স্মার্ট ক্লাসে"র উদ্ধোধন ও প্রোজেক্টারের মাধ্যমে "স্মার্ট ক্লাসে"র উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী ।
প্রসঙ্গত উল্লেখ্য, চন্দ্রপুর থানার ওসি কৌস্তুরী মুখোপাধ্যায় চট্টোপাধ্যায়ের উদ্যোগে থানা প্রাঙ্গণে শুরু হয়েছিল পাঠশালা । "বীরভূম জেলা পুলিশে"র উদ্যোগে চন্দ্রপুর থানার সহযোগিতায় চন্দ্রপুর থানা প্রাঙ্গণে "উৎসর্গ" কর্মসূচির মাধ্যমে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ।
জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী,অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎকুমার দে,ডিএসপি মোহতাসিম আক্তার,সিআই চন্দ্রপুর পীযূষকান্তি লায়েক, চন্দ্রপুর থানার ওসি কৌস্তুরী মুখোপাধ্যায় চট্টোপাধ্যায়, "অদিতি অ্যগ্রো প্রাইভেট লিমিটেড" কর্ণধার তন্ময় কুমার বন্দোপাধ্যায়,স্ত্রী ঋতুপর্ণা বন্দোপাধ্যায়,সিউড়ি বিধানসভাকেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন । পঞ্চাশজন রক্তদান করেন ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ