অবসর নিয়ে বড় ঘোষনা রবীন্দ্র জাদেজার
কয়েকদিন থেকেই চলছে জোর জল্পনা। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন জাদেজা এমন জল্পনার মাঝেই টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষনা দিলেন রবীন্দ্র জাদেজা।
বুধবার ভারতীয় দলের স্টার অলরাউন্ডার নিজে ট্যুইট করে জানিয়ে দিলেন, কেউ যেন গুজবে কান না দেয়। তিনি দীর্ঘদিন সাদা জার্সিতে খেলতে চান।
এদিন একটি নয় জোড়া ট্যুইট করে যাবতীয় গুঞ্জন ও গুজবকে উড়িয়ে দিলেন জাদেজা।
প্রথম ট্যুইটে জাদেজা লেখেন, "নকল বন্ধু গুজবে বিশ্বাস করে। আসল বন্ধু আপনাকে বিশ্বাস করে।"
দ্বিতীয় ট্যুইটে জাদেজা টেস্ট জার্সি গায়ে চাপিয়ে ছবি পোস্ট করে ক্যাপশন দেন "লং ওয়ে টু গো"! যার বাংলা করলে দাঁড়ায় "দীর্ঘ পথ চলা বাকি।"
২০১২ সালে টেস্ট অভিষেক করেন জাদেজা। এখন তিনি দেশের তিন ফরম্যাটেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যোদ্ধা। ৫৭টি টেস্টে ২১৯৫ রান করেছেন। ঝুলিতে আছে ২৩২টি উইকেট। চারবার ১০ উইকেট ও পাঁচবার ৯ উইকেট নেওয়ার নজিরও আছে জাদেজার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ