Latest News

6/recent/ticker-posts

ওষুধের দোকান ও বেসরকারি ল্যাবগুলিকে ৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার !

ওষুধের দোকান ও বেসরকারি ল্যাবগুলিকে ৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার !

 ৫০০ টাকা





বিশ্বজিৎ দাসঃ 
এখন থেকে যক্ষ্মা রোগীদের তথ্য সরকারের কাছে পৌঁছে দিতে ওষুধের দোকান ও বেসরকারি ল্যাবগুলিকে প্রতিমাসে রোগীপ্রতি ৫০০ টাকা উৎসাহ ভাতা দেওয়ার কথা ঘোষণা করল স্বাস্থ্য দফতর। রাষ্ট্রীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি 'নিক্ষয়'-এর অধীনে এই টাকা দেওয়া হবে ওষুধের দোকান ও বেসরকারি প্যাথ ল্যাবগুলিকে।




সোমবার এই সংক্রান্ত আদেশনামা বেরিয়েছে স্বাস্থ্য দফতর থেকে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রাজ্যে 'এস্টিমেটেড' যক্ষ্মা রোগীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ৷ কিন্তু সরকারের কাছে এর মাত্র অর্ধেক রোগীর তথ্যই মজুত রয়েছে৷ স্বাস্থ্যকর্তাদের সন্দেহ, বাদ বাকি অর্ধেক রোগীকূলই ওষুধ প্রতিরোধী (মাল্টি-ড্রাগ রেজিস্ট্যান্ট বা MDR) যক্ষ্মা সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য দায়ী৷ তাঁরা নিজেরাও সকলে সুস্থ হন না, আবার জনসমাজেও সংক্রমণ ছড়ান৷ TB নির্মূলকরণে মূল অন্তরায় এঁরাই৷ সরকারের তরফে বহু বার বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের নানা স্তরের অংশীদারদের প্রতি এ বিষয়ে সরকারকে সহায়তা করার আবেদন করা হলেও ফল মেলেনি।




প্রসঙ্গত, যক্ষ্মাকে নির্মূল করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২০২৫-এর মধ্যে। কিন্তু 'নোটিফায়েবল ডিজিজ' হওয়া সত্ত্বেও বেসরকারি ক্ষেত্রে চিহ্নিত হওয়া অসংখ্য যক্ষ্মা রোগীর রোগটা ধরা পড়ার তথ্যই সরকারের কাছে পৌঁছয় না। অথচ, বহু ওষুধের দোকান ও বেসরকারি প্যাথ ল্যাব ঘটনাচক্রে জানতে পারেন নতুন যক্ষ্মা রোগীর কথা। কিন্তু সরকারকে সে কথা জানানোয় অনীহা রয়েছে তাদের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code