কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক টোটো চালক
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান সদর :-
প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগে আটক টোটো চালক।
প্রকাশ্য দিবালোকে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে লাকুডি এলাকায় নিজের বাড়ি থেকে সুরজ সাউ নামে এক টোটো চালককে আটক করলো বর্ধমান থানার পুলিশ।পাশাপাশি তার টোটোটিকে আটক করে নিয়ে যাওয়া হয় বর্ধমান থানায়। তবে এই ঘটনায় নির্দোষ বলে দাবি করে সুরজ।
কলেজ ছাত্রীর অভিযোগের পর সুরজের বাড়ি হানা দেয় বর্ধমান থানার পুলিশ।বাড়ির কিছুটা দুরে গাড়ি রেখে পায়ে সুরজের বাড়ি পৌছয় পুলিশ।বাড়ির গেট বন্ধ থাকায় গেট খুলতে বলে পুলিশ। দীর্ঘক্ষণ পরে গেট খুলে বাইরে আসতেই সুরজকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
তবে জিজ্ঞাসা বাদের জন্য তাকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
কলেজ ছাত্রী জানায় বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী যুবক সুরজ সাউ এর টোটো করে নবাব হাট এলাকায় বাবার খাবার নিয়ে যাবার পথে গোলাপ বাগ মোহনবাগান মাঠের কাছে টোটো থামিয়ে তার সাথে শ্লীলতাহানি করে। এবং জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কলেজ ছাত্রীর চিৎকারে পথ চলতি মানুষজন ছুটে এলে এটা ভাই বোনের ব্যাপার বলে, বলে সুরজ।এরপর পথ চলতি মানুষদের সহযোগিতা অন্য টোটোকরে বাড়ি ফেরে কলেজ ছাত্রী। বিষয়টি জানায় পরিবারের লোকজনকে । বর্ধমান থানায় সুরজের নামে অভিযোগ দায়ের করে ছাত্রী। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে সুরজকে।
সে কোনো শ্লীলতা হানি করেনি বলে দাবি যুবকের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ