Latest News

6/recent/ticker-posts

Ad Code

নতুন বছরে ছাত্র ছাত্রীদের জন্য বিরাট চমক দিলেন মুখ্যমন্ত্রী

নতুন বছরে ছাত্র ছাত্রীদের জন্য বিরাট চমক দিলেন মুখ্যমন্ত্রী 

mamata banerjee student


নতুন বছরের প্রথম সপ্তাহ এবার থেকে স্টুডেন্ট উইক হিসাবে পালন হবে। ছাত্র-ছাত্রীদের নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


ইতিমধ্যে রাজ্যের প্রতিটি সরকারী, আধা সরকারী, সরকার পোষিত বিদ্যালয় গুলিতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পত্র বিতরণ করবার নির্দেশ জারি হয়েছে। মুখ্যমন্ত্রী সেই শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন-" নতুন বছরের প্রথম সপ্তাহটা এবার থেকে আমরা 'STUDENTS WEEK' হিসেবে পালন করব বলে, ঠিক করেছি।" 


শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন- "তােমরা জানাে, আমাদের সরকার সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছে। তােমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড' আর 'তরুণের স্বপ্ন'-র মতাে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। মনে রেখাে, আমরা তােমাদের পাশে ছিলাম, আছি আর আগামীদিনেও থাকবাে, কারণ আমরা খুব ভাল করে জানি, তােমরাই হলে দেশের ভবিষ্যৎ- আমাদের। সকলের আশা ভরসা।"

মুখ্যমন্ত্রী আরও বলেছেন 'খুব মন দিয়ে লেখাপড়া করাে - পরিশ্রম আর অধ্যবসায়কে সম্বল করে সমস্ত বাধা - অতিক্রম করে এগিয়ে যাও। আমি নিশ্চিত, তােমরা জীবনে খুব সফল হবে আর একদিন । তােমাদের অভিভাবক আর দেশবাসীদের গর্বিত করবে। আর এই চলার পথে আমার ভালােবাসা আর আশীর্বাদ তােমাদের সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকবে।"

শুভেচ্ছা বার্তায় শিক্ষক-শিক্ষিকা আর অভিভাবকদেরকেও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

Ad Code